Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের প্রথম নারী ওসি রোকসানা:তিন থানায় ওসি বদল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:৩৬ পিএম
যশোরের প্রথম নারী ওসি রোকসানা:তিন থানায় ওসি বদল

ইনসপেক্টর রোকসানা খাতুন ছবি: সংগৃহীত

যশোর জেলায় প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা. রোকসানা খাতুন। তিনি যশোর কোর্ট ইনসপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

যশোরের কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে কেশবপুর থানার দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলায় এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যশোরের পুলিশ প্রশাসনের ইতিহাসে এই প্রথম কোনো নারী কর্মকর্তা কোনো থানার ওসির দায়িত্ব পেলেন।

মঙ্গলবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেশবপুর থানা: যশোর কোর্ট ইনসপেক্টর মোসা. রোকসানা খাতুন নতুন ওসি হিসেবে যোগদান করেছেন। এর মাধ্যমে তিনি যশোরের ইতিহাসে প্রথম নারী ওসি হিসেবে কোনো থানার দায়িত্ব নেওয়ার গৌরব অর্জন করলেন।

বাঘারপাড়া থানা: নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে ঝিকরগাছা থানার সাবেক ওসি শাহ জালাল আলমকে।

ঝিকরগাছা থানা: নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। এর আগে তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)