Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী ভূমি  মেলার উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১২:৫৯ পিএম
বাঘারপাড়ায় তিন দিনব্যাপী ভূমি  মেলার উদ্বোধন

বাঘারপাড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ

সারাদেশের সাথে মিল রেখে যশোরের বাঘারপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার, বাঘারপাড়া পৌর জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মতিউর রহমান। এ সময় উপজেলার সব ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও দ্রুততার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

মেলায় স্থাপিত বিভিন্ন বুথ থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসেবা এবং অনলাইনে আবেদনসহ নানা ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। মেলা ঘিরে প্রথম দিন থেকেই স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)