Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরের মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:০২ পিএম
অভয়নগরের মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোরের অভয়নগরের একটি মানব পাচার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর এসআই কমলেশ মন্ডল।

অভিযুক্ত আসামিরা হলো—নড়াইল সদরের চকই গ্রামের মধ্যপাড়ার মাহামুদ ফকিরের ছেলে ও বর্তমানে অভয়নগরের মালাধারা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন, ছবেদ আলী মোল্যার মেয়ে ও মফিজ সরদারের স্ত্রী মরিয়ম খাতুন এবং মাহাতাব সরদারের ছেলে মফিজ সরদার।

মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের দিঘীরপাড় গ্রামের এক নারীকে আসামি বিল্লাল হোসেন ভালো বেতনে ঢাকায় চাকরির প্রস্তাব দেয়। এতে রাজি হলে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আসামি বিল্লাল ওই নারীকে ঢাকায় নেয়ার কথা বলে কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করে নিয়ে যায়। এরপর বিল্লাল ওই নারীকে ব্যাঙ্গালুরু শহরে অপর দুই আসামি মরিয়ম খাতুন ও মফিজ সরদারের কাছে পৌঁছে দেয়। সেখানে মরিয়ম ও মফিজ ওই নারীকে জোর করে পতিতাবৃত্তি করতে বাধ্য করে।

২০২৫ সালের ১২ মার্চ ওই নারী ফোনে বিষয়টি তাঁর বাড়িতে জানান। স্বজনেরা আসামিদের সাথে যোগাযোগ করে ওই নারীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। পরবর্তীতে ২০২৫ সালের ১৫ আগস্ট ওই নারীর মামা বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ভারতীয় পুলিশ ওই নারীকে উদ্ধার করে চলতি বছরের ২৩ মার্চ দেশে পাঠিয়ে দেয়।

এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)