Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে যুবক, নামাতে ঘাম ছুটলো ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৯:৩৩ পিএম
উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে যুবক, নামাতে ঘাম ছুটলো ফায়ার সার্ভিসের

উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে শুয়ে আছে যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিম মাঠপাড়ার বিলে অবস্থিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারের মাঝখানের জালিতে উঠে শুয়ে পড়ে তুহিন নামের এক যুবক। তাকে নিচে নামাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্বজনদের বেশ বেগ পেতে হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে স্থানীয় লোকজন দেখতে পান বৈদ্যুতিক টাওয়ারের মাঝখানে থাকা জালিতে শুয়ে আছেন নরেন্দ্রপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তুহিন। বিষয়টি দেখে মুহূর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে স্থানীয় ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশ তাকে নিচে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চেষ্টা চালিয়েও তাকে নিচে নামাতে ব্যর্থ হন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিকেল হয়ে এলে ওই যুবক নিজেই নিরাপদে নিচে নেমে আসেন। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তুহিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি এ ধরনের অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটিয়েছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)