Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৬:৪৫ পিএম
যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ছবি: ধ্রুব নিউজ

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যশোরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের হলরুমে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সম্মানিত অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা ঘোপ বেলতলার 'ইউনিফ্যাশন'-এর পরিচালক আল মামুন, সফল যুব সংগঠক চৌগাছার বেড়গোবিন্দপুরের 'অপরাজিতা যুব উন্নয়ন সংস্থা'-এর সভাপতি তানভীর রহমান এবং সদর উপজেলার 'হাসিমুখ যুব কল্যাণ সংস্থা'-এর সভাপতি ফারহান কাশেম অয়ন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী।

অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— 'অপরাজিতা যুব উন্নয়ন সংস্থা'-এর সভাপতি তানভীর রহমান, 'হাসিমুখ যুব কল্যাণ সংস্থা'-এর সভাপতি ফারহান কাশেম অয়ন, সদর উপজেলার 'নিউ কালেকশন গার্মেন্টস'-এর স্বত্বাধিকারী ইমরান হোসেন এবং উপশহর ই-ব্লকের 'ফরিদা বায়োগ্যাস প্রকল্প'-এর স্বত্বাধিকারী সফল আত্মকর্মী ফরিদা সুলতানা।

একই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘ইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় ২ জন সফল যুব উদ্যোক্তার মাঝে মোট ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের শ্রাবনী আক্তারকে ২ লাখ টাকা এবং বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের প্রবীর কুমার দাসকে ১ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)