কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া ও আইটি বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা জামায়াতের মিডিয়া ও আইটি বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সহকারী সেক্রেটারি ও মিডিয়া-আইটি বিভাগের তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর।
সমাবেশে সাংগঠনিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রচার ও ডিজিটাল যোগাযোগ আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে জনসম্পৃক্ততা ও তথ্য প্রসারে প্রযুক্তি এবং গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া ও আইটি বিভাগের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া-আইটি বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।