Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রেসক্লাব যশোর নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১৬ পিএম
প্রেসক্লাব যশোর নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি এবং মানবজমিনের নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার নতুন ৩৬ জন সাংবাদিকসহ ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ১২১ জন। বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষে গণনা করে এ ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বীদের চিত্র:

সভাপতি: সভাপতি পদে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৬ ভোট।
সাধারণ সম্পাদক: সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ে মানবজমিনের নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা ২৯ ভোট পেয়েছেন।
ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক: এই পদে গ্রামের কাগজের দেওয়ান মোরশেদ আলম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্য: ৬টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম সর্বোচ্চ ৯৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন। বিজয়ী অন্য প্রার্থীরা হলেন— শহীদ জয় (৮৬ ভোট), গালিব হাসান পিন্টু (৮৩ ভোট), মুরশিদুল আজিম হিরু (৭৫ ভোট), এস এম সোহেল (৬৮ ভোট) এবং সফিক সাঈদ (সাফিকুল আলম) (৫১ ভোট)। এছাড়া তৌহিদ জামান ৪৭ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল ৪৬ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা:

ভোটের আগেই কয়েকটি পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু এবং দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী বিজয়ী হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি পুরো নির্বাচন কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও রেজাউল করিম।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)