Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিমুলিয়াকে হারিয়ে ফাইনালে ঝিকরগাছা সদরের মুখোমুখি শংকরপুর

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪৪ পিএম
শিমুলিয়াকে হারিয়ে ফাইনালে ঝিকরগাছা সদরের মুখোমুখি শংকরপুর

যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের প্রথম ০৮ মিনিটের মধ্যেই বিদেশি খেলোয়াড় উবায়ের হেডের মাধ্যমে দুর্দান্ত গোল করে ঝিকরগাছা সদর ইউনিয়নকে এগিয়ে দেন। এরপর গোল পরিশোধে শিমুলিয়া ইউনিয়ন একাধিক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

দেশসেরা তারকা ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি শুরু থেকেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের বাকি সময়ে উভয় দলই গোলের সুযোগ তৈরি করে। তবে ঝিকরগাছা সদরের রক্ষণভাগের দক্ষতার কারণে শিমুলিয়া সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত উবায়ের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ঝিকরগাছা সদর ইউনিয়ন।

খেলায় ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় হামজা পিয়াসকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। ম্যাচ শেষে তাঁর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সিনিয়র সহকারী জজ আশরাফুল ইসলাম (ঝিনাইদহ)।

এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাঁকড়া ইউনিয়ন ফুটবল একাদশকে সাডেন ডেথে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ফলে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হবে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল দেখতে বিকেল থেকেই বিএম হাইস্কুল মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। ঝিকরগাছা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে জমজমাট এ ম্যাচ উপভোগ করেন।

খেলায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ আশরাফুল ইসলাম (ঝিনাইদহ), বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান ও সাধারণ সম্পাদক শাহজান আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনা ও দর্শকদের নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল সফলভাবে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কবে, কখন ও কোথায় অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)