কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষার্থী ঢাকার হলিক্রস কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন তাবাচ্ছুম কবীর, ঐশিকা রায় ও জাকিয়া সুলতানা জীম।
উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে তাবাচ্ছুম কবীর কোটচাঁদপুর উপজেলায় মেয়েদের মধ্যে প্রথম এবং ঐশিকা রায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। জাকিয়া সুলতানা জীমও মেধা তালিকায় স্থান পেয়েছেন।
ভর্তির সুযোগ পাওয়া তাবাচ্ছুম কবীর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও তরুণ রাজনীতিবিদ মো. হুমায়ূন কবীরের মেয়ে। ঐশিকা রায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়ের জ্যেষ্ঠ মেয়ে এবং জাকিয়া সুলতানা জীম সিনিয়র ইংরেজি শিক্ষক মো. জাহিদুল ইসলামের কনিষ্ঠ মেয়ে।
শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সডিল। তিনি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।