Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪৬ পিএম
চৌগাছায় সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছবি: ধ্রুব নিউজ

‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সর্পদংশন প্রতিরোধ ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সর্পদংশনের পর প্রচলিত ভুল ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি অনুসরণ না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সরকারি হাসপাতালে সাপের কামড়ের আধুনিক চিকিৎসা ও পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)