Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৮:৩১ পিএম
হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

২২ গ্রাম হেরোইনসহ সাথী খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। সোমবার বিকেলে শহরের রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিম পাড়ার রবিউল শিকদারের মেয়ে।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক কালুর মাংসের দোকানের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় সাথীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আটক সাথীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)