Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফেসবুকের ফাঁদে প্রবাসীর স্ত্রী: সম্ভ্রম,  টাকা ও স্বর্ণালঙ্কার হারিয়ে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৬:৪৪ পিএম
ফেসবুকের ফাঁদে প্রবাসীর স্ত্রী: সম্ভ্রম,  টাকা ও স্বর্ণালঙ্কার হারিয়ে আদালতে মামলা

ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, গোপনে আপত্তিকর ছবি ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চাঁদাবাজির অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে যশোরের আদালতে এই মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য যশোর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। মামলার অভিযুক্ত আসামিরা হলো— চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের রহমত মোল্লার ছেলে রাকিব হাসান রাকিব এবং একই গ্রামের রাব্বি।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকার সুযোগে আসামিরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে সুকৌশলে যোগাযোগ ও ঘনিষ্ঠতা গড়ে তোলে। একপর্যায়ে সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত প্রধান আসামি রাকিব হাসান ও তার সহযোগী রাব্বি ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত শুরু করে। গত ৪ আগস্ট রাতে তারা ওই বাড়িতে আসে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় সহযোগীর মদদে মোবাইলে গোপনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়। পরদিন আসামিরা ওই গৃহবধূকে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে সেই গোপন ছবিগুলো দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ওই মুহূর্তে নগদ টাকা দিতে ব্যর্থ হওয়ায় আসামিরা গৃহবধূর কাছ থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে মান-সম্মানের ভয়ে বাদী বিভিন্ন দফায় আসামিদের আরও ৩ লাখ ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপরও চক্রান্তকারীরা আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেইল অব্যাহত রাখলে ভুক্তভোগী আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)