Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ছোট ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে বড় ছেলের নামে মায়ের মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৯:০৪ পিএম
ছোট ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে বড় ছেলের নামে মায়ের মামলা

ছবি: প্রতীকী

জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই তামজিদ উল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই এজেডএম মারুফ উল ইসলাম দিলসাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের আদালতে হাজির হয়ে এই মামলাটি করেন তাদের মা হাসিনা খাতুন। তিনি যশোর শহরতলির নীলগঞ্জ তাঁতীপাড়ার মরহুম ডাক্তার ছবেদ আলীর স্ত্রী।

আরো পুড়ুন : অনলাইনের ফাঁদে ১ লাখ ৭৮ হাজার টাকা খুইয়ে আদালতের দ্বারস্থ তরুণী

বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ডাক্তার ছবেদ আলী মৃত্যুর আগে তার দুই পুত্র ও স্ত্রীর মধ্যে মণিরামপুর ও নীলগঞ্জের বাড়ি এবং মাঠের জমি ভাগ করে দিয়ে যান। তবে পিতার সেই বণ্টননামা অমান্য করে বড় ছেলে মারুফ প্রতিনিয়ত তার মা ও ছোট ভাইয়ের সাথে বিরোধে লিপ্ত হতো। একপর্যায়ে সে নীলগঞ্জ তাঁতীপাড়ার পৈতৃক বাড়িটি একাই দখল করে নেওয়ার হুমকি দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি মারুফ নীলগঞ্জের বাড়িতে গিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেয়। সে সময় ছোট ভাই তামজিদ উল ইসলাম এর প্রতিবাদ করলে মারুফ তাকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এরপর তামজিদকে উদ্ধার করে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। পরবর্তীতে এই হামলা ও জমি বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী মা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)