ধ্রুব ডেস্ক
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ বৃহস্পতিবার রাতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
হাকান ফিদারের এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তারপর গণমাধ্যমের মুখোমুখি হবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গাদের সার্বিক বিষয় পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে হাকান ফিদানের।
পরদিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ ছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর।