Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে তোয়াক্কা না করা বাংলাদেশ আজ লড়বে ভারতের বিপক্ষে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ১২:০৫ পিএম
পাকিস্তানকে তোয়াক্কা না করা বাংলাদেশ আজ লড়বে ভারতের বিপক্ষে

পাকিস্তান টানা দুই ম্যাচ হারায় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে একটি করে ম্যাচ জেতা ভারত ও বাংলাদেশের। কিন্তু ‘বি’ গ্রুপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে আজ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামছেন বাংলাদেশ ও ভারতের যুবারা।

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।

আর পাকিস্তানকে ভারত হারিয়েছে ৩-০ গোলে। গোল গড়ে তাই এগিয়ে আছে ভারতই। গ্রুপের সেরা হয়ে সেমিতে খেলতে হলে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশের যুবাদের সামনে। গ্রুপসেরা হলে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভুটান অথবা শ্রীলঙ্কা।

আর রানার্স আপ হলে প্রতিপক্ষ নেপাল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারত। তাই রোনান-মুর্শেদ আলীদের জন্য এই ম্যাচ সামর্থ্য প্রমাণেরও। পাকিস্তান ম্যাচে দারুণ দুটি গোল করা রোনানের দিকে নজর থাকবে আজও।

এই ম্যাচের আগে অবশ্য প্রস্তুতির জন্য বেশ কয়েক দিন পেয়েছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার অনুশীলনে ফিটনেসের পাশাপাশি কৌশলগত বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। আক্রমণ ও রক্ষণভাগের সমন্বয় আরো শক্তিশালী করার দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। দলের মিডফিল্ডার স্যামুয়েল রাকসাম যেমন বলেছেন, ‘পাকিস্তান ম্যাচের পর আমরা কয়েক দিন সময় পেয়েছি প্রস্তুতির জন্য। আমরা ভারতের খেলা বিশ্লেষণ করেছি এবং সেই অনুযায়ী অনুশীলন করেছি।

প্রস্তুতি ভালো হয়েছে, আমরা ম্যাচের জন্য প্রস্তুত।’

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)