ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ১০ বছর এবং ২০ টি ট্রফি জয় শেষে সিটির কোচের দায়িত্ব থেকে ছুটি নিচ্ছেন গার্দিওলা ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
ম্যানচেস্টার সিটির ডাগআউটে ১০ বছরের এক অবিস্মরণীয় ও সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টানতে চলেছেন কিংবদন্তি স্প্যানিশ ম্যানেজার পেপ গার্দিওলা। ২০২৫/২৬ সিজন শেষে আবেগঘন এক বিদায়ের মধ্য দিয়ে ইতিহাদ স্টেডিয়াম ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
তবে সিটির সমর্থকদের জন্য পুরোপুরি হতাশ হওয়ার মতো খবর এটি নয়। ডাগআউট ছাড়লেও ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি)-এর সাথে নিজের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছেন না এই মাস্টারমাইন্ড।
পর্দার আড়ালে থেকে ক্লাবকে এগিয়ে নিতে গার্দিওলা গ্রহণ করেছেন এক নতুন চ্যালেঞ্জ। গ্লোবাল অ্যাম্বাসেডর এবং টেকনিক্যাল অ্যাডভাইজর হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিটি ফুটবল গ্রুপের ক্লাবগুলোর সাথে কাজ করবেন তিনি।
কোচ হিসেবে ইতিহাদের ডাগআউটে না থাকলেও, ভিন্ন এক ভূমিকায় নিজের ফুটবলীয় মেধা দিয়ে সিএফজি-র ক্লাবগুলোকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তোলাই হবে তার নতুন মিশন।