Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল ফুটবল একাডেমিকে ১০টি ফুটবল প্রদান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:৫৬ পিএম
বেনাপোল ফুটবল একাডেমিকে ১০টি ফুটবল প্রদান

বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম খেলোয়াড়দের হাতে এসব ফুটবল তুলে দেন। ছবি: ধ্রুব নিউজ

‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের বেনাপোল ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ১০টি ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে খেলোয়াড়দের হাতে এসব ফুটবল তুলে দেন।

ফুটবল হস্তান্তরকালে পৌর কর্মকর্তা খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের পাশাপাশি মাদক ও যেকোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানান। উদ্যোক্তারা বলেন, তরুণদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করা সম্ভব হলে মাদকাসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)