Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সুরধুনী সংগীত নিকেতনের ‘বর্ষার গান’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:৩২ পিএম
সুরধুনী সংগীত নিকেতনের ‘বর্ষার গান’

যশোরে 'সুরধুনী সংগীত নিকেতন'-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 'বর্ষার গান-২০২৬' অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে 'সুরধুনী সংগীত নিকেতন'-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 'বর্ষার গান-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের জ্যেষ্ঠ শিল্পীদের পরিবেশনায় "রিমঝিম ঐ নামিল দেওয়া" সমবেত রূপক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সংগঠনের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীরা বরষার আবহে নজরুল, রবীন্দ্র ও আধুনিক বর্ষার গান পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন প্রজ্ঞা দত্ত, অহেঞ্জিতা, মনজুরা রহমান, তিথি অধিকারী, পারমিতা ভদ্র, ফাল্গুনী সঞ্জন, শ্যামলী দাস, ইউসরা মানহা, শারমিন হক, মনিরুজ্জামান মুকুল, স্বর্ণপাল তুলি, প্রত্যাশা, সুমন শেখ, মৌসুমী আক্তার, অপর্ণা দাস, শচীন বর্মন, কৃষ্ণা ভক্ত, ডলি রহমান, ললিতা বিশ্বাস, তাওহীদুল ইসলাম ও তরিকুল ইসলাম।

একক সংগীতের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় "গহন ঘন ছাইলো" এবং ছোটদের " আয় বৃষ্টি ঝেঁপে" গানের সাথে চমৎকার সমবেত নৃত্য পরিবেশিত হয়। এছাড়া শিশুদের সমবেত সংগীতে "সারাদিন মেঘলা আকাশ" ও "সবুজের দেশে শুধু সবুজ" গান দুটি দর্শক-শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে তবলায় সংগত করেন অমিতাভ রাজ, মোহন ধর, সুজন দাস ও অনিক পাল। হারমোনিয়ামে ছিলেন তাওহীদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটির সংগীত পরিচালনায় ছিলেন তাওহীদুল ইসলাম ও ললিতা বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন তরিকুল ইসলাম। স্থানীয় সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)