Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এস এম সুলতানের  জন্মবার্ষিকীতে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:৩০ পিএম
এস এম সুলতানের  জন্মবার্ষিকীতে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে উৎসবমুখর পরিবেশে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে উৎসবমুখর পরিবেশে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় 'আনন্দ বাড়ি' এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু বলেন, "শিশুদের বিকাশে চিত্রাঙ্কনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঁকাআঁকির মধ্য দিয়ে তাদের মনের ভাবনা প্রকাশ পায়। সমাজ গঠন ও যেকোনো সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে এবং এখন থেকেই তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিশুরাই আগামীতে সমাজের নেতৃত্ব দেবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল, যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী মাসুম এবং 'আনন্দ বাড়ি'র অধ্যক্ষ শীলা রানী দাস। শর্মিষ্ঠা তুপার সঞ্চালনায় এতে যশোরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চারুপীঠ যশোরের অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু। ৫ থেকে ১২ বছর বয়সী মোট ৩৯ জন শিশুশিল্পীর আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। অংশ নেওয়া উল্লেখযোগ্য শিশুশিল্পীদের মধ্যে রয়েছে— বিদূষী বসু, সুবাহ শারিন, জোহাইব আসকার, অদ্রিতা চক্রবর্তী ও লাবিবা তাসনিম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, চারুপীঠ যশোরের সম্পাদক কাজী মামুনুর রশীদ, বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলী ছটু, সংস্কৃতিজন তরিকুল ইসলাম তারু ও আতিকুজ্জামান রনি।

আলোচনা সভা ও প্রদর্শনী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি ও গানের পাশাপাশি 'নাককাটা রাজা' ও 'পুতুলের বিয়ে' নাটক দুটি মঞ্চস্থ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)