Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:২৫ এ এম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ১১:২২ এ এম
অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয়

ছবি: রয়টার্স

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর গ্রুপ 'ডি'-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে সকারুজদের ২-০ গোলে হারিয়েছে আমেরিকানরা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো যুক্তরাষ্ট্র।

​ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখে যুক্তরাষ্ট্র। খেলার ১১তম মিনিটে ওয়ান গোল (আত্মঘাতী গোল) করে বসেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন বার্গেস। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে, ৪৩তম মিনিটে এলেক্স ফ্রিম্যান দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয় অর্ধে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

​পরিসংখ্যানেও আধিপত্য আমেরিকানদের

​পুরো ম্যাচের পরিসংখ্যানে চোখ রাখলেও পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচে ৬৩% সময় বল ছিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, যেখানে অস্ট্রেলিয়ার দখলে ছিল মাত্র ৩৭%। আক্রমণভাগের লড়াইয়ে যুক্তরাষ্ট্র গোলমুখে মোট ৮টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল শটস অন টার্গেট। অন্যদিকে অস্ট্রেলিয়া মোট ৫টি শট নিলেও তাদেরও ২টি শট অন টার্গেট ছিল। মাঝমাঠে যুক্তরাষ্ট্র দারুণ পাসিং গেম খেলেছে। তারা মোট ৪৯৪টি পাস দেয়, যেখানে তাদের পাস অ্যাকুরেসি ছিল ৮৭%। বিপরীতে ২৪৯টি পাস দিতে পেরেছে অস্ট্রেলিয়া এবং তাদের পাস অ্যাকুরেসি ছিল ৭৭%।

​ম্যাচটিতে বেশ ফিজিক্যাল ফুটবল দেখা গেছে, যেখানে অস্ট্রেলিয়া ফাউল করেছে ১৬টি এবং ইয়েলো কার্ড দেখেছে ৪টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ১২টি ফাউল করে ৩টি ইয়েলো কার্ড পেয়েছে, তবে কোনো দলই রেড কার্ড পায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র কর্নার পেয়েছে ৭টি এবং তাদের অফসাইড হয়েছে ১টি। বিপরীতে অস্ট্রেলিয়া কর্নার পেয়েছে ৪টি এবং তাদের কোনো অফসাইড ছিল না। এই জয়ের পর গ্রুপ পর্বে ১ নম্বর পজিশন আরও মজবুত করল যুক্তরাষ্ট্র, অন্যদিকে হেরে গিয়েও আপাতত ২ নম্বর পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া।

 

কুনিয়ার জোড়া গোলে হাইতি-কে উড়িয়ে ব্রাজিলের জয়-পড়তে এখানে ক্লিক করুন

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)