Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ছাত্রশক্তির নেতার ওপর হামলা

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:২৯ পিএম
অভয়নগরে ছাত্রশক্তির নেতার ওপর হামলা

অভয়নগরে হামলায় আহত ফেরদৌস জামান ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগর উপজেলায় ফেরদৌস জামান নামে এক যুবককে পূর্ব বিরোধের জেরে বেধড়ক মারধর করা হয়েছে। এ ঘটনায় উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গরুরহাট এলাকার বাসিন্দা ওই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থল সংলগ্ন একটি সিসিটিভির ফুটেজেও তার ওপর হামলা ও মারধরের দৃশ্য ধরা পড়েছে। মারধরে আহত ফেরদৌস জাতীয় ছাত্র শক্তি যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে স্থানীয় একটি ব্যাটারির দোকানে অবস্থান করছিলেন ফেরদৌস। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন যুবক সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ফেরদৌসকে মারধর করেন তারা। হামলার সময় তার গলায় থাকা প্রায় দুই ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়। তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলা ও মারধরের পর রাকিব পাটোয়ারী, জীবন, সাজু, নিঝুম, সাগর হোসেন ও হৃদয় ওরফে চিকনি হৃদয়সহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে অভনয়গর থানার ওসি এসএম নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। তদন্তের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)