Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:৩৩ পিএম
কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু আটক

সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু ছবি: ফাইল

 

 যশোরের শার্শায়  কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার আটক টিংকুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  সোমবার (৮ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন। এর আগে রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, আটক টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন আরো জানান,আটক আসামীকে  আদালতে সোর্পদ করা হয়েছে।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)