Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় নবাগত ইউএনও'র বাজার পরিদর্শন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ১০:২৬ পিএম
ঝিকরগাছায় নবাগত ইউএনও'র বাজার পরিদর্শন

সোমবার ঝিকরগাছার নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ বাজার পরিদর্শন করেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন করেন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করেন এবং দ্রুত সেসব দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেন। এ সময় যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি।

ইউএনও সাফফাত আরা সাঈদ জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীম, যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, পৌর আমির আব্দুল হামিদ, ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

পরিদরশঙ্কালে উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)