Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমিত ডিজেলে বোরো চাষ নিয়ে বেনাপোলের কৃষকেরা উদ্বিগ্ন

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০২:২১ পিএম
সীমিত ডিজেলে বোরো চাষ নিয়ে বেনাপোলের কৃষকেরা উদ্বিগ্ন

বেনাপোলের হক ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে কৃষকদের দীর্ঘ লাইন। ছবিটি রোববার তোলা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল অঞ্চলে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। বর্তমানে সেচ মৌসুমের মাঝামাঝি সময়ে এসে ডিজেলের ঘাটতিতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। দিনের বেলায় তেল না পেয়ে অনেক কৃষক বাধ্য হয়ে রাতভর লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করছেন।

বেনাপোলের হক ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে প্রতিদিনই কৃষকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে রাতের দিকে এই ভিড় আরও বাড়ছে। সীমিত সরবরাহের কারণে চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

পাম্পে ডিজেল নিতে আসা কৃষকেরা জানান, বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু সময়মতো ডিজেল না পাওয়ায় জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই রাতভর অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, “দিনে কাজ শেষ করে রাতে লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন,  সরবরাহ যতটুকু পাচ্ছি নিয়ম মেনে ক্রেতার কাছে বিক্রি করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ক্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে।

তবে পরিস্থিতি দ্রুত উন্নত না হলে কৃষি উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কৃষকেরা সেচ মৌসুম বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে ডিজেল সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)