Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেঁড়ে নিল তরুণ বিজিবি সদস্যের প্রাণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৯:০৭ পিএম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেঁড়ে নিল তরুণ বিজিবি সদস্যের প্রাণ

নিহত বিজিবি সদস্য মহিউদ্দিন । ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল একটি তাজা প্রাণ। ভেঙ্গে খান খান হয়ে গে্ল একটি স্বপ্ন। এ ঘটনায় তরুণ এক বিজিবি সদস্য নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিপাহী মহিউদ্দিন (২৪) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শহীদ হাজী। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ইতালিতে অবস্থানরত স্বজনের কাছে কিছু প্রয়োজনীয় জিনিস পাঠানোর উদ্দেশ্যে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন। সম্প্রতি দেশে ফেরা ওই প্রবাসীর মাধ্যমে জিনিসগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে—গন্তব্যে পৌঁছানো হয়নি, পথেই ঝরে গেল তার প্রাণ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কামরুজ্জামান নান্টু (২৮)। তিনি একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মুরাদ বিশ্বাস। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুইজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্বজন ও সহকর্মীদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতির জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)