ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
সোমবার বিকেলে ঝিকরগাছায় নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সঙ্গে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সেক্রেটারী জাফর ইকবালসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি মো. বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজওয়ান কবিরসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, ঝিকরগাছার উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো দায়িত্বশীলভাবে তুলে ধরতে সাংবাদিকরা সবসময় সচেষ্ট থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন , সম্ভাবনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।
ধ্রুব/এস.আই