নিজস্ব প্রতিবেদক
যশোর রেলগেট পশ্চিমপাড়ার যুবক রাবিক হাসান সাদীকে অপহরণ, মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল রোববার অপহৃত সাদীর মা রোজিনা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলেন, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার তারেকের ছেলে তানভীর, রবিউল গাজী ও তার স্ত্রী মাসুমা, ছেলে বাধন, একই এলাকার পিজন ও রিয়াজ।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ এপ্রিল মডেল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা সাদীকে অপহরণ করে একটি অপরিচিত স্থানে নিয়ে আটকে রাখে। দুপুর সাড়ে ৩ টায় সাদী কৌশলে পালিয়ে আসে। বিকেল সাড়ে ৪ টার দিকে আসামিরা প্রাইভেট কার ও মোটরসাইকেলে সাদীর বাড়িতে যেয়ে হামলা করে ব্যপক ভাংচুর করে। এ সংবাদ পেয়ে সাদীর মা ও তার বড় ভাই বাড়িতে আসলে আসামিরা তাদে লক্ষ্য করে গুলি করে।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে তিনি থানায় এ মামলা করেছেন।
ধ্রুব/এস.আই