Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক আসামি ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলার লক্ষীকুন্ডু ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে অমেদুল ইসলাম (৫০)। তিনি সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরজন হলেন জগন্নাথপুর গ্রামের মালেক মোল্লার মেয়ে রেখা বিবি (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি অমেদুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১১৮/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৬ সালের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের আরেকটি বিশেষ দল কোট সিআর-৩২৮/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রেখা বিবিকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের পিসিপিআর যাচাইয়ে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা তামিলসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)