Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উন্নয়নের গল্প যেমন সংবাদে চাই, তেমনি সমস্যার কথাও: কোটচাঁদপুরের ইউএনও

❒ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
উন্নয়নের গল্প যেমন সংবাদে চাই, তেমনি সমস্যার কথাও: কোটচাঁদপুরের ইউএনও

কোটচাঁদুপুরের নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন। উপজেলার সার্বিক উন্নয়ন, অতীত ঐতিহ্য, নাগরিক সমস্যা, গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে সভায়।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুল, সাধারণ সম্পাদক আলমগীর খান, কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের সভাপতি বিএম ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক রফিক মন্ডল, মামুন হুসাইন ও কামারুজ্জামান সিদ্দিকী।

আলোচনায় সাংবাদিকরা কোটচাঁদপুরের অতীত ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, তথ্যপ্রাপ্তি, প্রশাসনিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নানা সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসাইন বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি, উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং স্থানীয় সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্র ও গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উপজেলার ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় থাকলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত ইউএনওকে কোটচাঁদপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।

সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)