Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সদরের ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৪ পিএম
যশোর সদরের ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন ১১১ জন। ৭ থেকে ৯ নভম্বের জেলা বিএনপি কার্যালয়ে এসব জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র সংগ্রহ করা হয়। বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, যোগ্য ও সর্বাপেক্ষা জনপ্রিয় নেতাদের হাতে দলীয় মনোনয়ন তুলে দিতেই প্রাক-বাছাইয়ের এই উদ্যোগ নিয়েছে বিএনপি।

তবে ত্যাগের মূল্যায়ন করা হলেও সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততাহীন কিংবা বিতর্কিত কাউকে কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলের শীর্ষ নেতারা।

নেতৃবৃন্দ জানান, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ফলে দলে কোনো অভ্যন্তরীণ কোন্দল বা বিভেদ নেই, রয়েছে কেবল সুস্থ নেতৃত্বের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাধ্যমেই সঠিক ও পরিচ্ছন্ন নেতৃত্বের হাতে আগামী নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া হবে।

সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন থেকে পাওয়া ১১১টি আবেদনপত্রের সাথে প্রার্থীরা তাদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা ও বিবরণ, এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করেছেন।

মনোনয়ন প্রত্যাশী দেয়াড়া ইউনিয়নের ইদ্রীস আলী বলেন, "বিগত দিনে সব ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। সেই অবস্থান থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চেয়েছি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে, আমি দলের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ অবিচল। প্রার্থী একাধিক হলেও দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় তাকে বিজয়ী করতে কাজ করব, ইনশাআল্লাহ।"

মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, "বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। বিএনপি একটি বৃহৎ দল হওয়ায় প্রতিটি ইউনিয়নেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারীদের পাশাপাশি প্রার্থীদের রাজনৈতিক ইতিহাস ও মামলার তথ্য যাচাই করা হচ্ছে।"

তিনি আরও স্পষ্ট করে বলেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাঁদের সর্বোচ্চ ত্যাগ রয়েছে, অবশ্যই তারা মূল্যায়িত হবেন। তবে ত্যাগের রেকর্ড থাকলেও কোনো বিতর্কিত ব্যক্তি কিংবা জনগণের সামান্যতম প্রতিপক্ষ হিসেবে পরিচিত কেউ দলীয় মনোনয়ন পাবেন না। শতভাগ পরিচ্ছন্ন ও জনগণের গ্রহণযোগ্য ব্যক্তির হাতেই প্রতীক তুলে দেওয়া হবে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)