Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষক ইশতিয়াকের ১ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৯:০০ পিএম
যশোরে নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষক ইশতিয়াকের ১ মাসের কারাদণ্ড

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া এলাকার ইকরা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল সামারি ট্রায়ালের মাধ্যমে শুনানি শেষে আসামি অপরাধ স্বীকার করায় এ সাজার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ভুক্তভোগী এক নারী শিক্ষক দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনের অসদাচরণ ও কুরুচিপূর্ণ প্রস্তাবের শিকার হয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক তাঁকে নিজ অফিস কক্ষে ডেকে পাঠান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই শিক্ষিকা কক্ষে প্রবেশের আগেই নিজের মুঠোফোনে অডিও রেকর্ড চালু করে ভেতরে প্রবেশ করেন।

কথোপকথনের একপর্যায়ে প্রধান শিক্ষক তাকে নানা অশালীন, অনৈতিক ও আপত্তিকর কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে কক্ষ থেকে বের হয়ে ধারণকৃত অডিও রেকর্ডটি অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের শোনালে পুরো মাদ্রাসায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে গত ৮ আগস্ট মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোতোয়ালি থানা-পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নেয়।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার আদালতে প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে আদালত বাদী ও আসামি উভয়ের বক্তব্য গ্রহণ করেন। এ সময় প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন নিজের অপরাধ স্বীকার করে নিলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)