Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কাজী ফার্মসের নামে আরো প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৪৮ পিএম
যশোরে কাজী ফার্মসের নামে আরো প্রতারণার অভিযোগ

প্রতারণার অভিযোগে আটক দুইজন ছবি: ধ্রুব নিউজ

যশোরের নামকরা প্রতিষ্ঠান ‘কাজী ফার্মস’-এর নাম ভাঙিয়ে পণ্য কিনে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের সখিপুর থানার নালুয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে সাইবার সুরক্ষা ও প্রতারণার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা করেন।

এর আগে কাজী ফার্মসের নামে একইভাবে পণ্য কিনে প্রতারণা করার অভিযোগে যশোরের পুলিশ অন্য একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তারসহ টাকা ও মালামাল উদ্ধার করে।

আরো পড়ুন : ফোন কলেই ৩৪ লাখ টাকা হাওয়া- 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর রহমান বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে কাঁচামাল সরবরাহ করে থাকেন। অজ্ঞাতপরিচয় আসামিরা নিজেদের যশোরের কাজী ফার্মসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে 'লাইম স্টোন' কেনার প্রস্তাব দেয়। ভুক্তভোগী ব্যবসায়ীকে বিশ্বাস করাতে তারা কাজী ফার্মসের ছবি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও দরদাম করে। একপর্যায়ে আসামিরা ৪৫ টন ৫৭৫ কেজি লাইম স্টোনের অর্ডার দেয়।

তাদের কথায় বিশ্বাস করে গত ১৩ মে মিজানুর রহমান একটি ট্রাকে লাইম স্টোন লোড দিয়ে যশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পরদিন ১৪ মে বিকেলে আসামিরা যশোর আফিল ফিলিং স্টেশন সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় ট্রাক থামিয়ে নসিমনে মালামাল আনলোড করে নিয়ে যায়। এরপর মালের নির্ধারিত মূল্য ৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা চাওয়া হলে আসামিরা তা পরিশোধ না করে ঘোরাতে থাকে। পরবর্তীতে পণ্যের দামের ওপর কমিশনের কথা বলে আসামিরা তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করে এবং একটি ব্যাংক হিসাব নম্বর দিয়ে কমিশনের টাকা পাঠাতে বলে।

বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে গত ১৮ মে মিজানুর রহমান নিজে যশোরে এসে সরাসরি কাজী ফার্মসে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে আসামিদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)