নিজস্ব প্রতিবেদক
যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা ছবি: ধ্রুব নিউজ
জাতীয় সঙ্গীতের মাধ্যমে যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১২টায় পিটিআই অডিটরিয়াম-এ শুরু হওয়া এ মতবিনিময় সভায় যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সমূহের সচিবরা অংশ নিয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন যশোর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোঃ মতিউর রহমান, সংসদ সদস্য ডা. মুসলেহউদ্দিন ফরিদ, সংসদ সদস্য গাজী এনামুল হক, সংসদ সদস্য মোক্তার আলী, সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংসদ সদস্য আব্দুল আলিম, সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম প্রমুখ।