নিজস্ব প্রতিবেদক
হাফিজুর রহমান ছবি: ধ্রুব নিউজ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যশোর জেলা দপ্তর সম্পাদক হাফিজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) সকালে শহরের পুলিশ লাইন সংলগ্ন নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাফিজুর রহমান বুকে ব্যথা অনুভব করলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করলে রাতে তিনি বাসায় ফেরেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ঘরে পায়চারি করার একপর্যায়ে তিনি বাথরুমে পড়ে যান। দ্রুত তাকে আবারও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুমের পরিবার থেকে জানানো হয়েছে, আজ রোববার এশার নামাজ শেষে যশোর পুলিশ লাইন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।