Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে গণপিটুনি, পরে চিকিৎসা দিয়ে থানায় হস্তান্তর

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
কোটচাঁদপুরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে গণপিটুনি, পরে চিকিৎসা দিয়ে থানায় হস্তান্তর

চোর সন্দেহে গণপিটুনিতে আহত রাকিব ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল চোর সন্দেহে রাকিব (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাকিবের বাড়ি মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম জসিম। জানা গেছে, কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ার মোটরসাইকেল শোরুম মালিক সিরাজুল ইসলামের শোরুমে একটি পালসার মোটরসাইকেল (অনটেস্ট) নিয়ে ঘটনাটি ঘটে। এ সময় যুবকটিকে মোটরসাইকেল চুরির সন্দেহে আটক করে উত্তেজিত লোকজন মারধর করেন।

পরে শোরুম মালিক সিরাজুল ইসলাম তাঁকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গণপিটুনিতে আহত হওয়ায় প্রথমে তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)