Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাম্প্রতিক নাশকতা ঠেকাতে সরকারের ব্যবস্থা ‘আই ওয়াশ’: হামিদুর রহমান আযাদ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১১:২১ পিএম
সাম্প্রতিক নাশকতা ঠেকাতে সরকারের ব্যবস্থা ‘আই ওয়াশ’: হামিদুর রহমান আযাদ

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, সব ছিল আই ওয়াশ। তাদের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসরেরা উৎসাহিত হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

জুলাই গণহত্যার বিচারে ধীরগতি দেখা দিয়েছে দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামিরা জামাই আদরে জেলখানায় বাস করছে। এটা প্রমাণ করে, সরকারের ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য আছে।

বাসে আগুন দিয়ে মানুষ মারা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের এই সমন্বয়ক বলেন, নির্বাচনের সময়ে হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। সরকারকে তাদের ব্যর্থতা স্বীকার করে নিতে আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্য নিয়ে সরকারের বক্তব্যের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সংসদে দাঁড়িয়ে সরকারের নির্দিষ্ট একজন মন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হবে ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

ব্রিফিংয়ে ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের ঘোষণা দেন ১১-দলীয় ঐক্যের এই সমন্বয়ক। তিনি বলেন, সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, তিনটি লংমার্চেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এর মাধ্যমে তারা সরকারের প্রতি যে জনগণের আস্থা নেই, সরকার যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই বার্তা দিতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী ও আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)