Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে:  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৩:২৭ পিএম
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে:  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে দোয়া মোনাজাত করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে; যেই সেবা নিয়ে জনগণের কোনো প্রশ্ন কিংবা অভিযোগ থাকবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সেটি নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, “ভূমি অফিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।”

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। জনগণের কষ্ট এবং অভিযোগের জায়গাগুলো সরকার কমিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রী তার সরকারকে গণমুখী সরকারে রূপান্তর করতে চান এবং তিনি বিশ্বাস করেন এই সরকার একান্তই দেশের সমগ্র জনগণের। সরকার জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে একবিন্দুও সরবে না, প্রতিটি নাগরিকের মানসম্মত সেবা নিশ্চিত করবে।

পরে প্রতিমন্ত্রী যশোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—আব্দুল হালিম রোড বাইলেন ক্যালকুলাস কোচিং সেন্টার হতে জনাব জীবন আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ।আব্দুল হালিম রোড বাইলেন হর্কাস মার্কেট হতে সাবেক কাউন্সিলর রাশিদা এর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ। সার্কিট হাউজ পাড়া রোড বাইলেন মরহুম কুয়াশার বাড়ি হতে এমএম কলেজের পূর্ব গেট পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ। সার্কিট হাউজ পাড়া রোড বাইলেন জনাব শামীমের বাড়ি হতে জনাব জাহিদের পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ। যশোর পৌরসভার বাস্তবায়নে এবং ‘SERE (JV), ০৯, কাজীপাড়া রোড, পুরাতন কসবা, যশোর’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলো পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান,  পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)