অভয়নগর প্রতিনিধি
কৃষকদল নওয়াপাড়া পৌর শাখার সাবেক সভাপতি শহীদ তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওয়াপাড়া পৌর শাখার সাবেক সভাপতি শহীদ তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখা।
স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ তরিকুল ইসলাম ছিলেন একজন সাহসী, ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। দল ও জনগণের স্বার্থে তিনি সবসময় সোচ্চার ও আপসহীন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা আরও বলেন, তরিকুল ইসলামের আদর্শ, সততা ও কর্মময় জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের রাজনীতিতে টিকে থাকার অনুপ্রেরণা যোগাবে। দল ও সাধারণ মানুষের কল্যাণে তার অবদান দলীয় নেতাকর্মীরা সব সময় চিরস্মরণীয় করে রাখবে।
আলোচনা সভা শেষে শহীদ তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত নেতার পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিএনপি, কৃষকদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।