Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০১:৪৮ পিএম
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে একটি ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

চিফ প্রসিকিউটর দাবি করেন, ‘শেখ হাসিনা বস্তুত কখনোই দেশে ফিরে আসবেন না। কেবল রাজনৈতিক নজর কাড়তেই নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করা হয়েছে।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির আত্মসমর্পণ করা কিংবা দেশে ফেরার ইচ্ছা সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করার জন্য লন্ডনের একটি ল ফার্মের আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

এছাড়া অপর একটি অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি ৪৫৭ পৃষ্ঠার এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আইনিভাবে দণ্ডপ্রাপ্ত ও পলাতক থাকা অবস্থায় তার এই নতুন পাসপোর্ট আবেদন ও দেশে ফেরার গুঞ্জনকে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক কৌশল হিসেবেই বেশি দেখছেন প্রসিকিউশন ডিরেক্টরেট।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)