Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পকেটে ৪৪ লাখ টাকার সোনার বার নিয়ে দিব্যি চলছিলেন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৯:১১ পিএম
পকেটে ৪৪ লাখ টাকার সোনার বার নিয়ে দিব্যি চলছিলেন

ছবি: বিজিবি সরবরাহকৃত

পকেটে বিপুল অঙ্কের স্বর্ণের বার নিয়ে নির্ভার হয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি, বিজিবির টহলদলের হাতে ধরা পড়তে হয়েছে তাকে। যশোরে প্যান্টের বাম পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৪ লাখ টাকার ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে ময়ুর (৪২) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহলদল যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পকেটে সোনা নিয়ে দিব্যি হেঁটে যাওয়া ময়ুরকে সন্দেহ হলে তার গতিপথ রোধ করা হয়। পরে তল্লাশি চালালে তার প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬শ'৬৬ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছেন, কোনো ঝুটঝামেলা ছাড়া ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে পকেটে পুরে তিনি রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে এগুলো পাচার করা।

আটক ময়ুরের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটকে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)