Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৬:৩৭ পিএম
বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। মঙ্গলবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় যোগদানের পূর্বে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত সমন্বয় সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অব্যবহৃত এক্স-রে মেশিন দ্রুত সচল করা, প্যাথলজি ল্যাবের সংকট দূরীকরণ এবং অপারেশন থিয়েটার নিয়মিত কার্যকর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাঘারপাড়ার প্রসূতি রোগীরা যাতে বেসরকারি ক্লিনিকে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বল্প খরচে নিরাপদ সিজারিয়ান সেবা পেতে পারেন, সে বিষয়ে জোরালো গুরুত্বারোপ করা হয়।

এছাড়া রোগী কল্যাণ সমিতির পরিধি বাড়াতে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দ্রুত নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম এবং বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীরসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, “মানবসেবা একটি মহান ব্রত। হাসপাতালে আসা কোনো রোগী যেন চিকিৎসাসেবা না পেয়ে ফিরে না যান, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)