Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কাকন হত্যা মামলার পলাতক আসামি সানিকে আটক করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৭:১৪ পিএম
যশোরে কাকন হত্যা মামলার পলাতক আসামি সানিকে আটক করেছে সিআইডি

যশোর শহরের আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম আসামি ও দীর্ঘদিন ধরে পলাতক সানি (২৬)-কে আটক করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে শহরের উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সানি শহরের বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া এলাকায় আব্দুর রহমান কাকনকে মারধরের পর কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কাকনের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। সিআইডি পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম ওরফে জিতুকে আটক করে। তার দেওয়া জবানবন্দিতে সানি, শফি ও সাদ্দাম মোল্লার নাম উঠে আসে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সানির অবস্থান শনাক্ত করে তাকে আটক করে সিআইডি। মঙ্গলবার আটক সানিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)