Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর আদালত চত্বরে প্রিজন ভ্যানে থাকা আসামিকে ইয়াবা দিতে গিয়ে আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ১০:৪৬ পিএম
যশোর আদালত চত্বরে প্রিজন ভ্যানে থাকা আসামিকে ইয়াবা দিতে গিয়ে আটক ২

আটক দুইজন ছবি: ধ্রুব নিউজ

যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রিজন ভ্যানে থাকা এক আসামির কাছে ইয়াবা ছুড়ে দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে কোর্ট পুলিশ। আটককৃতরা হলো—যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার দিপু। আজ বুধবার বিকেলে আদালত চত্বর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এই ঘটনায় আটক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামের এক আসামি আদালতে হাজিরা দিতে এসেছিল। আদালতের কাজ শেষে বিকেলে তাকে আবার যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এই সময় শাহাজান ও দিপু কাগজের একটি ছোট পোটলা প্রান্তর উদ্দেশ্যে প্রিজন ভ্যানে ছুড়ে মারে। বিষয়টি দায়িত্বরত পুলিশের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে পোটলাটি উদ্ধার করে। পরে সেটি খুলে ছয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক করে কোর্ট ইন্সপেক্টরকে জানায়। সদর কোর্টের জিআরও খাইরুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে। মামলায় আসামি অভি ইসলাম প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে এবং সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)