Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাটির তলায় কলসিতে লুকানো ছিল মাদক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৪:০৭ এ এম
মাটির তলায় কলসিতে লুকানো ছিল মাদক

মাদকসহ আটক আলোচিত হাসান-মিজানদের ছোট ভাই। ছবি: ধ্রুব নিউজ

মাটির নিচে কলসিতে লুকিয়ে রাখা ১৩১ বোতল উইনকোরেক্সসহ যশোর শহরের শংকরপুরের আলোচিত মশিউলকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক এবং এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক মশিউল যশোর শহরের শংকরপুর এলাকার এক সময়ের আলোচিত সিন্ডিকেট হাসান ও মিজানের ছোট ভাই।

অভিযান পরিচালনাকারী দল র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে একটি বাড়ির পাশে সন্দেহভাজন স্থানে মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। পরে ওই কলসের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩১ বোতল নিষিদ্ধ উইনকোরেক্স উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, এই মাদক সঞ্চয় ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মশিউলকে আটক করা হয়েছে। আটক মশিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)