Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ডিবির অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:৩০ পিএম
শার্শায় ডিবির অভিযানে দুই  বিদেশি পিস্তল উদ্ধার, আটক ২

অস্ত্রসহ ডিবির হাতে আটক রানা ও জিয়া ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার ভোরে ডিবি‘র একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির টিমটি  শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল রানাকে (২৬) তার বাড়ি থেকে আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল রানা তার শোয়ার ঘরের বালিশের নিচে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দু‘টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়েছে। আটক জিয়াউর রহমান পুটখালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, রাসেল রানার বিরুদ্ধে আগেইএকটি মাদক মামলা ছিল। অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি মোবাইল ফোন।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবির অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মণ্ডল অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধ্রুব/টিএম

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)