নিজস্ব প্রতিবেদক
অভয়নগরে ডাকাতি ছিনতাসহ ৬ মামলার আসামি রিয়াজকে কুপিয়ে হত্যা ছবি: ধ্রুব ন
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিগাতী গ্রামের স্কুল মাঠে কুপিয়ে ফেলে রাখা যুবক রিয়াজ (২৮) মারা গেছে। বুধবার রাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ধলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে রক্তাক্ত জখম করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তান মোহাম্মদ সবুজ জানান, রাতে রিয়াজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, নিহত রিয়াজের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।