Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তিনবিঘা করিডোর সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, কড়া প্রতিবাদ বিজিবির

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ১০:০০ এ এম
তিনবিঘা করিডোর সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, কড়া প্রতিবাদ বিজিবির

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার (২২ মে) বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিনবিঘা করিডোর বঙ্গের সীমান্তে ঘটনাটি ঘটে।

বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর গ্রাম এলাকায় ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ ফুট উচ্চতা বাঁশের খুঁটি স্থাপন চালিয়ে যায়।

এতে স্হানীয় ও বিজিবির নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার  ১৭৪/ভীম বিএসএফ কোম্পানি কমান্ডারকে বাঁশের খুঁটি উঠিয়ে নেওয়ার জন্য বলেন, কিন্তু এতে ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছে বলে জানান।

তারা আরও বলেন, কর্তৃপক্ষের আদেশ ব্যতীত উঠানো যাবেনা।

অপরদিকে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের প্রায় ৫০/৬০ জন সদস্য উপস্থিত হয়ে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে দহগ্রাম বিওপির টহল দলের সদস্যরা বাঁধা প্রদান করেন। তাতেও ভারতীয় বিএসএফ সদস্যরা বাঁধা উপেক্ষা করে বাঁশের খুঁটি স্থাপনের কাজ চলমান রাখেন।

এদিকে বিজিবি সূত্রে জানা যায়, বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দহগ্রাম,পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রেখেছে এবং ভারতীয় সার্ভে মাপের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন না মেনে বিএসএফ যে কোনো কাজ করলে বিজিবি মানবে না। সীমান্তে বিএসএফ বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় কাজ বন্ধ করেছে।

আজ শনিবার (২৩ মে) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)