Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ রামিসাসহ দেশব্যাপী শিশু শ্লীলতাহানির প্রতিবাদ

দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসির দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১০:০০ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ১০:২৭ পিএম
দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসির দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

রামিসাসহ দেশব্যাপী শিশু শ্লীলতাহানির প্রতিবাদে ও দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসির দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন। ছবি: ধ্রুব নিউজ

রামিসাসহ দেশব্যাপী শিশু শ্লীলতাহানির প্রতিবাদে এবং ৭ কর্মদিবসের মধ্যে  ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় উপজেলা মোড়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা” এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু। এতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দিন দিন ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে। একটি অপরাধের সঠিক বিচার না হওয়ায় আরও অপরাধের জন্ম হচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে দ্রুত শনাক্ত করে ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। এজন্য প্রয়োজনীয় আইন সংশোধনেরও দাবি জানান তিনি।

ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসাইন, পল্লী উন্নয়ন সংগঠক আব্দুল্লাহ আল সাঈদ, বিবর্তন ঝিকরগাছার সাধারণ সম্পাদক সুজন দত্ত এবং ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আখি খাতুনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের জন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি জানান।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)