Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের জনপদে উৎসবের আমেজ: কাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ জালাল শেখ জালাল
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১০:৩৯ এ এম
যশোরের জনপদে উৎসবের আমেজ: কাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা স্থল যশোর ঈদগাহ মাঠে চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ। ছবি: ধ্রুব নিউজ

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এই খাল খনন কেবল একটি প্রকল্প নয়, বরং এর সঙ্গে মিশে আছে তার পিতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী স্মৃতি। একই সঙ্গে তিনি উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের। দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও বইপ্রেমিদের প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিও পরিদর্শন করতে পারেন।

স্মৃতি যেখানে আবেগ হয়ে ঝরে, উন্নয়ন যেখানে নতুন স্বপ্নের দিগন্ত উন্মোচন করে।  চিরচেনা স্মৃতিময় সেই যশোরের মাটিতে কাল পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ২৭ এপ্রিল (সোমবার) এক ঐতিহাসিক সফরে যশোর আসছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তার প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তিনি এই জেলাবাসীর হৃদয়ে আশার আলো জ্বালিয়ে গিয়েছিলেন। মাত্র দুই মাসের ব্যবধানে তার পূণরায় ফিরে আসাকে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং যশোরের প্রতি তার বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর এই সফরের প্রতিটি ধাপে জড়িয়ে আছে এক গভীর আবেগ। সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এই খাল খনন কেবল একটি প্রকল্প নয়, বরং এর সঙ্গে মিশে আছে তার পিতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী স্মৃতি। দেশব্যাপী খাল খনন কর্মসূচির যে বিপ্লব জিয়াউর রহমান শুরু করেছিলেন, তারই সুযোগ্য সন্তানের হাত ধরে সেই উলশী খাল আবারও প্রাণ ফিরে পাচ্ছে। 

একই সঙ্গে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের। ফলে এই উন্নয়ন কর্মকাণ্ডকে যশোরের মানুষ দেখছেন এক ঐতিহাসিক ধারাবাহিকতা এবং শহীদ জিয়ার পরিবারের প্রতি অটুট আস্থার প্রতীক হিসেবে।

প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও যশোর মেডিকেল কলেজে কোনো হাসপাতাল ছিল না। দীর্ঘ ৫ কিলোমিটার দূরে গিয়ে ইন্টার্নশিপ করতে হতো শিক্ষার্থীদের; রোগীদেরও পোহাতে হতো চরম ভোগান্তি। মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতাল নির্মাণের এই উদ্যোগে আনন্দিত শিক্ষার্থীরা। এখন আর মুমূর্ষু রোগী নিয়ে খুলনা বা ঢাকায় ছুটতে হবে না। এই হাসপাতালটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসার প্রধান ভরসাস্থল।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোর এখন উৎসবের নগরী। শহরজুড়ে চলছে প্রচারপত্র বিতরণ, মিছিল আর প্রথসভা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা—সবই এখন সমাপ্তির পথে। প্রধানমন্ত্রী দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও বইপ্রেমিদের প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করতে পারেন।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নের কারিগর ছিলেন তরিকুল ইসলাম। আজ তাদেরই উত্তরসূরিদের হাত ধরে যশোরের উন্নয়নের চাকা আবারও সচল হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামও একই সুরে বলছেন, বিগত সরকারের আমলে ধ্বংস হওয়া উন্নয়নের ধারা আবারও তারেক রহমানের নেতৃত্বে প্রাণ ফিরে পাবে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর।

যশোরের উন্নয়নের সিংহভাগই হয়েছে বিএনপির শাসনামলে। সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যশোরের গণমানুষের নেতা প্রয়াত তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামীকালকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে সোনালী ভবিষ্যতে ফেরার এক নতুন অঙ্গীকার।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)