Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চৌগাছায় প্রস্তুতিসভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৯:৫৯ পিএম
যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চৌগাছায় প্রস্তুতিসভা

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে চৌগাছায় এক প্রস্তুতি সভা করা হয়। ছবি: সংগৃহীত

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে চৌগাছায় এক প্রস্তুতি সভা করা হয়েছে।  শনিবার (২৫ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব চৌগাছা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ এই চেতনা ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি যশোরের সমাবেশ সফল করতে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহেদ আলী ও শফিউদ্দীন শফি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, চৌগাছা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য খাইরুল মেম্বার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাইফারুজ্জামান, স্বরূপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম দফাদার, কৃষকদলের সভাপতি আজগর আলী ও সহ-সভাপতি বি এম ইকলাচসহ যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)